সারা দেশে বন্যা পরিস্থিতি অবনতির কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে অনুষ্ঠিতব্য আগামীকাল বুধবারের ফাযিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ।

জানা যায়, বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল দ্বিতীয় বর্ষ ২০১৬ এর উল-মুল আরাবিয়্যাহ ওয়াশ শরীআহ প্রথম পত্র (কোড-২০১) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দেশে বন্যা পরিস্থিতি অবনতির কাররণ এই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। 
 
তবে এই পরীক্ষার নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি। পরবর্তী পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।  এ ছাড়া ফাযিল পরীক্ষার সকল তথ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) পাওয়া যাবে।