রাজধানীর পান্থপথে হোটেল অলিও ইন্টারনন্যাশনালে 'আত্মঘাতী হামলায় নিহত জঙ্গি' ধানমন্ডি ৩২ নম্বরে হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন পুলিশের আইজিপি এ কে এম শহিদুল হক।

মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টায় অভিযান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ‘আত্মাঘাতী’ হমলায় নিহত ‘জঙ্গি’ শিবির করত বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ওই জঙ্গির নাম সাইফুল ইসলাম। সে খুলনা বিএল কলেজের শিক্ষার্থী ছিল। তার বাড়ি খুলনার ডুমুরিয়াতে। ছাত্র জীবনে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। পরবর্তীতে সে জঙ্গিবাদের সাথে জড়িয়ে পড়ে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত-শিবির না করলে সে এ কাজ কেন করবে?