আজ ১৫ আগস্ট। বাংলাদেশিদের জন্য আজ শোকের দিন। কিন্তু পাশের দেশ ভারতে আজ উৎসব। কারণ আজ তাদের স্বাধীনতা দিবস। ৭১তম স্বাধীনতা দিবস পালন করছে ভারতবাসী। পিছিয়ে নেই বলিউড তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে শুভেচ্ছার বন্যা। আসুন দেখে নেই টুইটারে অমিতাভ বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, শাহরুখ খান, সুস্মিতা সেনের মতো তারকারা শান্তি-সম্প্রীতি-সমৃদ্ধির বার্তা।

অমিতাভ বচ্চন: জাতীয় পতাকার সামনে স্যালুট করার ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ।

শাহরুখ খান: শাহরুখ খানের বার্তা, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

প্রিয়াঙ্কা চোপড়া: স্বাধীনতা দিবসে পতাকা আকৃতির ওড়না উড়িয়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

সুস্মিতা সেন: স্বাধীনতা অর্জনের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের স্মরণ করেছেন সুস্মিতা।

ফারহান আখতার: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ঋষি কাপুর: বিশেষ দিনে টুইটারে একাধিক বার্তা দিয়েছেন ঋষি। শান্তি-সম্প্রীতির বার্তা দিয়েছেন তিনি।

বরুণ ধাওয়ান: সেনা জওয়ানদের ত্যাগের কথা মনে করিয়ে দিয়েছেন বরুণ। স্বাধীনতাদিবস আমরা পালন করতে পারছি, শুধুমাত্র আমাদের জওয়ানদের জন্য, যারা নিজের জীবন বাজি রেখে সীমান্ত পাহারা দিচ্ছেন।

সাজিদ খান: ভারতীয় হিসেবে গর্ববোধ করছেন তিনি।

এছাড়াও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন কাজল। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন অক্ষয় কুমার, ভূমি পেদনেকর, হেমা মালিনী সহ দক্ষিণের একাধিক তারকা।