আপনার ইবুপ্রোফেন কিংবা পেইনকিলার খাওয়ার সঙ্গে সঙ্গেই ‍উধাও ব্যথা। শুধু এখানেই শেষ নয় এর রয়েছে আরও আশ্চর্যজনক কার্যকারিতা। যা বেড়িয়ে এসেছে যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসকের গবেষণায়।

সম্প্রতি গবেষণায় দেখা গেছে, নিয়মিত ইবুপ্রোফেন সেবনের মাধ্যমে একজন ব্যক্তির আয়ু এক যুগ অর্থ্যাৎ ১২ বছর বেশি হবে। অন্যভাবে বলা যায়, মানুষের সুস্থ জীবন দীর্ঘায়িত হবে ইবুপ্রোফেন খাওয়ার মাধ্যমে। তাই ইবুপ্রোফেন খান, এক যুগ বেশি বাঁচুন।’

এদিকে, জনপ্রিয় পেইনকিলার ইবুপ্রোফেন ইয়েস্ট, পোকামাকড় ও মাছিদের আয়ু প্রায় ১৫ শতাংশ বাড়িয়ে দেয়। আরো আশ্চর্যের ব্যাপার হলো, এই বর্ধিত জীবন হয় সুস্থ ও সবল।

গবেষণায় নেতৃত্ব দানকারী ক্যালিফোর্নিয়ার বাক ইনস্টিটিউট ফর এজ রিসার্চের চিকিৎসক ড. চং হে বলেন, ‘ইবুপ্রোফেন গ্রহণের ফলে ইয়েস্ট ও পোকামাকড়ের জীবনকাল স্বাভাবিকের চেয়ে বেশি হয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা প্রত্যাশার চেয়ে দ্রুততার সঙ্গে খাবার গ্রহণ করেছে।