জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় সাথে দিবসটি পালন করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান রাজধানীর ধানমন্ডি ৩২নং এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী সমিতির পক্ষে থেকেও একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এরপর সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবন প্রাঙ্গণে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফেতার এবং দেশের উন্নয়নের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে পুরান ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিনগণ, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যানগণ, দপ্তর প্রধানগণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।





