তরুণ অভিনেতা আফজাল খান খিলগাঁওয়ে নিজ বাসার চারতলার পুরোটাই ছেড়ে দিয়েছেন বিপন্ন প্রাণীদের আশ্রয়স্থল হিসেবে। রাস্তায় চলতে গিয়ে যেখানেই আহত কিংবা দুর্ঘটনায় আক্রান্ত কুকুর-বিড়াল দেখেন তুলে নেন পরম মমতায়, চিকিৎসা দেন। পরিপূর্ণ সুস্থ করে রেখে দেন নিজেরই বাসায় গড়ে তোলা আশ্রয়কেন্দ্রে।
কোনো প্রাতিষ্ঠানিক সাহায্য ছাড়া তার নিজস্ব আয়ের উৎস থেকে দীর্ঘ সাত বছর ধরে রাস্তার বিভিন্ন রকমের এক্সিডেন্ট, পুড়ে যাওয়া, কেটে যাওয়া, পড়ে যাওয়া, আহত হওয়া, অসুস্থ হওয়া কুকুর-বিড়াল চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলছেন। বর্তমানে তার বাসায় ৩১টি দেশী বিড়াল, ৪টি বিদেশী ও ৫টি দেশী কুকুর রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি অন্ধ ও বিকৃত কুকুর-বিড়ালও রয়েছে। যার খাবার, চিকিৎসা নিজ খরচে বহন করে আসছেন তিনি।





