রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি বঙ্গভবনে যান।

এরআগে গত শনিবার রাতে ওবায়দুল কাদের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাসায় যান। ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাপ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

রোববার ওবায়দুল কাদের বলেন, প্রধান বিচারপতির সঙ্গে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আলোচনা হয়েছে, আরও আলোচনা হবে। তবে কী আলোচনা হয়েছে, তা এখনই প্রকাশ করতে চাননি তিনি।