চলতি বছরের শুরু থেকেই বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে তৃপ্তি দিচ্ছে মুস্তাফিজুর রহমান আর রুবেল হোসেনের বোলিং ।

চলতি বছরে নিউজিল্যান্ড সফরে স্বাগতিক ব্যাটসম্যানরা যখনই বড় জুটি গড়ার দিকে এগিয়েছেন, ব্রেক-থ্রু এনে দিয়ে ছিলেন মুস্তাফিজ আর রুবেল। পঞ্চম উইকেটে ব্রুম-নিশামের ৭৫ বলে ৮০ রানের জুটি

শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে ছিল। এই জুটি যখন ভেঙেছে, ততক্ষণে ম্যাচ ফসকে গেছে বাংলাদেশের হাত থেকে। সেই সফলে ওয়ানডেতে অনেকদিন পর মুস্তাফিজকে দেখা গিয়েছিল চেনা রূপে।

এরপর চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজটা খুব একটা ভালো যায়নি মুস্তাফিজের। বাঁহাতি এই পেসারের পুরোনো ধারটা। ৯ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছিল২ উইকেট। মুস্তাফিজের তুলনায় রান বেশি দিলেও গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক-থ্রু এনে দিয়ে রুবেলও আশা জাগিয়েছেন।

দুই পেসারের বোলিংয়ে প্রাপ্তি খুঁজে পাচ্ছেন মাশরাফি, মুস্তাফিজ উইকেট নিয়েছে। রুবেলও ভালো বোলিং করেছে। আমাদের ২০ রানের ঘাটতি ছিল। দ্রুত উইকেট নেওয়াটা খুব দরকার ছিল। এই সব উইকেটে ২৫০-৬০ করে জিততে হলে দ্রুত উইকেট নেওয়া প্রয়োজন।’