পুরুষ বা মহিলার জীবনেই বিয়েটা অত্যন্ত স্মরণীয় একটি দিন। এই দিনটির গুরুত্ব সবার কাছেই সমান। বিয়ের বিশেষ দিনটি নিয়ে আমাদের নানা শখ আহ্লাদ থাকে।
এই বিয়ের অনুষ্ঠান নিয়ে বহু আচার রীতি রয়েছে। যা বহুকাল ধরে চলে আসছে, বা সময়ের সঙ্গে সঙ্গে সেই সব রীতির কিছু কিছু পরিবর্তন করা হয়েছে।
অবশ্যেই দেশ ভেদে, প্রাজাতি ভেদে এই আচার-রীতির ধরন অনেক। কিন্তু এই সমস্থ রীতিনীতির মধ্যে এমন অনেক রীতিই আছে যা শুনলে চমকে উঠবে। জেনে নিন আজব সেই রীতি সম্পর্কে-
১। ব্ল্যাকেনিং: স্কটল্যান্ডের ঐতিহ্য এটা। ডিম ঝোলাগুড়, শৈবাল, যব এবং পালক বা চুল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করা হয়। তারপর অতিথিরা সেই মিশ্রণটি হবু বউ ও বরের গায়ে ঢালে।
২। কান্নার অনুষ্ঠান: চাইনিস সম্প্রদায়ের মধ্যে এই রীতিটা প্রচলিত আছে। বউকে দিনে ১ ঘন্টা করে কাঁদতে হবে রোজ। এক সপ্তাহ পরে তার মাও কান্নায় তার সঙ্গে যোগ দেবে। এরপর সমস্ত মহিলা অতিথিরা এই কান্না অনুষ্ঠানে যোগ দেবেন। একটা বিশেষ তালে এই কান্না কাঁদতে হয় এই বিয়েতে।
৩। পাত্র ভাঙা: জার্মানিতে নবদম্পতিকে অতিথিরা পোর্সেলিনের পাত্র উপহার দেন। পরে নবদম্পতি একসঙ্গে একইসময়ে এই পাত্রগুলো ছুঁড়ে ভেঙে দেয়। জার্মানির মানুষদের বিশ্বাস এই আওয়াজে দুষ্ট শক্তি সরে যায়।
৪। মাসাই মকুস: কেনিয়ার এই প্রচলনটি ভারি অদ্ভুৎ। বউয়ে বাবা মেয়ের মুখে ও বুকে থুতু দেয় আশীর্বাদস্বরূপ।
৫। ট্র্যাশ পার্টি: ফ্রান্সে অতিথিদের ফেলা খাবার টয়লেট আকারের বাটিতে করে তা নববিবাহিত বর বউকে দেয়ার নামই হলো ট্র্যাশ পার্টি। আর তা তাদের সবার সামনে খেতে হত। এখন এই রীতির সামান্য পরিবর্তন করে চকলেট সস দেয়া হয় টয়লেট আকারের পাত্রে। সূত্রঃ হাফিংটন পোস্ট।





