ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ বিকেলে ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত ধর্ষণকারী বনমালী দাসকে (৫০) আটক করেছে পুলিশ।
ফরিদপুর কোতোয়ালি থানার এসআই গফফার জানান, আজ শনিবার দুপুর আড়াইটার দিকে ওই শিশুটিকে বনমালী দাস তার লন্ড্রিতে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি টের পেয়ে এলাকাবাসী লন্ড্রি ঘেরাও করে বনমালীকে পিটুনি দিয়ে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার ও ধর্ষণকারী বনমালীকে আটক করে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, ঘটনার শিকার শিশুটিকে হাসপাতালে ভর্তি ও ধর্ষণকারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।





