অবিশ্বাস্য হলেও এই প্রথম ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে বিরল প্রজাতির পদ্মার বাঘাইর। ২৫ কেজি ৯০০ গ্রাম ওজনের এ মাছটি বিক্রি হয়েছে মাওয়া পদ্মাপাড়ে (মৎস্য পাইকারী) আড়তে।
আজ শনিববার ভোরে সুরেশ্বর নামক এলাকার পদ্মা থেকে এক জেলে বড় ভিন্ন সাইজের বিরল প্রজাতির বাঘাইর মাছটি মৎস্য আড়তে আনেন। এ সময় মাছটি তিনি ডাকে বিক্রি করেন ৩৪ হাজার টাকায়। মাওয়া এলাকার পাইকারী বিক্রেতা মোঃ জাহাঙ্গীর নামের এক ব্যবসায়ির কাছে। সে ২৫ কেজি ৯০০ গ্রাম ওজনের বাঘাইর মাছ টি ১ হাজার টাকা লাভে (৩৫ হাজার) টাকা দামে ঢাকার এক ব্যবসায়ীর নিকট বিক্রি করেন।
হাজী রহমান মাদবর মৎস্য আড়তের মালিক মোঃ চান মিয়া মাদবর জানায়, নদীতে পানি বারার সাথে সৃষ্টি হয় সাগরে পানির প্রচন্ড স্রোত এ কারনে নদীতে প্রতি বছরের মতো নানা প্রজাতির মাছ ভেসে আসেন সাগর থেকে। আজ শনিবার ভোররাতে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল গ্রামের মোঃ মহন আলীর জেলে নৌকায় এ মাছটি ধরা পড়েছে।
মধ্যরাত থেকেই মাঝপদ্মায় নৌকা নিয়ে জাল ফেলেন মহন আলী। এ সময় ভোর রাতের দিকে হঠাৎ করে নৌকায় আটকা পড়ে একটি বিরল বাঘাইর মাছ। এক পর্যায়ে মৎস্য শিকারীরা বহু কষ্টে মাছটি টেনে নৌকায় তুলতে সক্ষম হন। পরবর্তীতে সকাল ৭ টায় জেলেরা মাছটি বিক্রির উদ্দেশ্যে মাওয়া ঘাটের হাজী মৎস্য আড়তে মাছটি নিয়ে আসেন। এ সময় উৎসুক জনতারা ঐ আড়তে ভীড় জমায়। আড়তে ২৫ কেজি ৯০০ গ্রাম ওজনের এ মাছটির দাম ৩৪ হাজার টাকা ওঠে। তাৎক্ষণিকভাবে কিছু টাকা লাভের আশায় খুচরা বিক্রেতারা মাছটি এ দামে ডাকে কিনে নিয়ে ঢাকার পাইকারদের কাছে ৪৫ হাজার টাকায় বিক্রি করে বলে জানান মৎস্য আড়ৎ মালিক আঃ মজিদ শেখ।
তিনি আরো জানান, এ সাইজের বাঘাইর মাছ সচরাচর পদ্মায় মেলেনা। দীর্ঘদিন ধরে আড়তে এ সাইজের বিরর প্রজাতির বাঘাইর মাছ আমরা দেখিনি। এদিকে দাম সর্ম্পকে সংশ্লিষ্টরা বলেন, দুর্লভ বিরল প্রজাতির পদ্মার বাঘাইর বড় আকারের মাছ হওয়ায় মাছের দাম এ রকম হওয়ার একটাই কারণ বলে জানা গেছে।





