ভিসা ছাড়াই কাতারে ঢুকতে পারবে ৮০ দেশের নাগরিকরা। এই ৮০টি দেশের মধ্য রয়েছে তুরস্ক, যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডও। এক ঘোষণায় এমনটাই জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
দোহা নিউজের এক প্রতিবেদনে জানিয়েছে, এই সব দেশের নাগরিকদের ভিসার জন্য আবেদন করতে হবে না তার বদলে বন্দরে প্রবেশের সময় পাসপোর্ট দেখে একটি ম্যাল্টি এন্ট্রিও ওয়েভার ইস্যু করা হবে বিনা পয়সায়। কোন দেশের নাগরিক তার উপর ভিত্তি করে সর্বোচ্চ ১৮০ দিনের ম্যাল্টি এন্ট্রিও ওয়েভার। তবে সর্বোচ্চ ৯০দিন থাকতে পারবেন তারা। অথবা তা ৩০দিনের মেয়াদে ইস্যু করা হলে এবং ৩০ দিন থাকতে পারবে।
কাতারের পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হাসান আল ইবরাহিম জানান, পর্যটনে সরকার ঐতিহাসিক পরিবর্তন আনতে এ ঘোষণা দেওয়া হয়েছে। তবে কোন কোন দেশের নাগরিকরা কাতারে এধরনের ভিসা মুক্ত সফরের সুবিধা পাবে তা এখনো নির্ধারণ করা হয়নি। সেটি করতে রীতিমত কাতারের সঙ্গে বিভিন্ন দেশগুলোর সম্পর্ক পর্যালোচনা করেই তালিকা তৈরি করা হবে।ওই তালিকায় আরো নতুন দেশও যুক্ত হতে পারে।
হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাসপোর্ট বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ রাশিদ আল মাজরোই জানান, প্রাথমিকভাবে এই ৮০টি দেশের নাগরিকদের কাতার সফরে ভিসা ফি দিতে হবে না। তবে তালিকায় ৮০টি দেশের স্থান দেওয়ার ব্যাপারে সফরকারীদের সঙ্গে নিরাপত্তা ও তার অর্থনৈতিক অবস্থা বিবেচনা করা হবে। এছাড়া কাতারের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অভিজ্ঞতাও এ ব্যাপারে কাজে লাগানো হবে।





