সৌদি আরবে চলতি বছর হজ পালন করতে যাওয়া আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত দুজন হলেন, বগুড়া সদর উপজেলার মো. আবদুল গফুর শাহ (৬৭) ও মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মো. বিল্লাল হোসেন।
গতকাল মঙ্গলবার তাঁদের দুজনের মৃত্যু হয়। এই তথ্য জানিয়েছেন মক্কার হজ অফিসের হজবিষয়ক পরামর্শক মাকসুদুর রহমান।
প্রসঙ্গত, এ নিয়ে চলতি বছর মক্কায় বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া নয়জন ব্যক্তি মারা গেলেন। এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত ৪৯ হাজার ৬৮৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।





