বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এ মানববন্ধন করে।

এসময় ছাত্রনেতা নিবিড় পাল বলেন, ‘বঙ্গবন্ধুর জন্যই আজকের স্বাধীন বাংলাদেশ। অথচ এ স্বাধীন দেশেই বঙ্গবন্ধুসহ পরিবারের সকল সদস্যকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এ দেশেই বঙ্গবন্ধুর খুনিদের বিচার কার্যকর করতে হবে। অচিরেই পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবি জানান নিবীড়।’

নিবিড় আরো বলেন, ‘বন্ধবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিন স্যারের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে।’

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী ও ছাত্রনেতা নিবিড় পাল, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সাইদুর রহমান, জোবায়ের পারভেজ খান, খোরশেদ জয়, পরিসংখ্যান বিভাগের নুরনবী হোসেন, পদার্থ বিদ্যা বিভাগের রাজিব মোল্লা ও দুরুল হুদা সাদ্দাম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাইমিনুল কাইয়্যূম ও মোঃ ওমর ফারুক, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের জাবির ইকবালসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।