গত ৪-৫ আগষ্ট সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল “সিএসই কার্নিভাল -২০১৭”।

সারাদেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের ২৮টি দল অংশগ্রহণ করে এ প্রতিযোগীতায়। ফাইনালে “সাস্ট নাম্বার-১০” এর কাছে পরাজিত হলেও রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে সিলেট প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির দল “ক্রাশার”।

এ দলের প্রতিনিধিত্ব করেন আবির, ইমতিয়াজ, হিমেল, ফাহিম।

মনোমুগ্ধকর এ আয়োজনের শেষ পর্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি’র শিক্ষক ও বিশিষ্ট লেখক ড. জাফর ইকবাল,ড. মো. শহিদুর রহমান, ড. মো. রেজা সেলিম প্রমুখ।