জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শরীফুন্নেসার সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, সহকারী কমিশনার (ভূমি) তমাল হোসেন, পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আগামি ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে তা বাস্তবায়নের লক্ষে উন্মুক্ত আলোচনা করা হয়।





