চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১৯৫ বোতল ফেন্সিডিলসহ তুষা বেগম (২৬) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বজরাটেক গোহালবাড়ী ইউপি মোড় এলাকার পান্নার স্ত্রী।
আজ রবিবার বেলা সাড়ে ১১টায় নিজ বসতবাড়ি থেকে মাদকবিরোধি অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তুষাকে গ্রেপ্তার করে ভোলাহাট থানা পুলিশ।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছির উদ্দিন জানান, এ ঘটনায় ভোলাহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।





