বহুল আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই জনের ফাঁসি বহাল, ১৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং চার জনকে খালাস দিয়েছেন আদালাত।

আজ রোববার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

গত ১৭ জুলাই বিশ্বজিৎ দাস হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর বহুল আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলায় ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগ ক্যাডাররা নির্মমভাবে খুন করেন দর্জি দোকানী বিশ্বজিৎ দাসকে।

বিস্তারিত আসছে...