পটুয়াখালীর বাউফল উপজেলার অটোরিক্সাচালক কিশোর পারভেজের খুনীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
আজ রবিবার বেলা বারোটার দিকে দাসপাড়া অটোরিক্সা চালক ঐক্যবদ্ধ সমিতির উদ্যোগে উপজেলার কালাইয়া বন্দর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি জুয়েল প্যাদার সভাপতিত্ত্বে মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল দাসপাড়া ও কালাইয়া বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা সাহাদুল, সাহেব আলী, বাচ্চু, হানিফ প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণী পেশার সহ শতাধিক শ্রমিক একাত্মতা প্রকাশ করে অংশ গ্রহন করেন।
উল্ল্যেখ, গত ৩১শে জুলাই সোমবার গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড়ডালিমা গ্রামের দফাদার বাড়ি এলাকার ডালিমা সড়কের পাশে কিশোর পারভেজকে (১৪) খুনিরা খুন করে ফেলে রাখে। পারভেজ উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুর বাড়িয়া গ্রামের দুলাল দালালের ছেলে। সে পেশায় রিক্সা চালক ছিল।





