শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও স্বর্ণ উদ্ধার করা হয়েছে আজ রবিবার সকালে। এসময় ৬ কেজি স্বর্ণ উদ্ধার হয়েছে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।

জানা গেছে, ইউএস বাংলা এয়ার এর বিএস-৩১৪ নম্বর ফ্লাইটের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ওজনের ৬টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এর মূল্য ৩ কোটি টাকা।

এর আগে শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিমানবন্দরে এক যাত্রীর কাছে ২৫ কেজি স্বর্ণ পাওয়া যায় বলে শুল্ক কর্মকর্তারা জানান। ওই স্বর্ণের মূল্য সাড়ে বার কোটি টাকা।