আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে সবাই যখন চট্টগ্রামে অনুশীলনে হঠাৎ এর মাঝে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে বাংলাদেশের ওডিআই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

কফের সঙ্গে খানিকটা রক্ত আসায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেখানে ফুসফুসের পরীক্ষায় অবশ্য গুরুতর কোনো সমস্যা পাওয়া যায়নি।

মাশরাফির অসুস্থার প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেছেন, গুরুতর কিছু হয়নি মাশরাফির। সকালে কফের সঙ্গে একটু রক্ত আসাতে সতর্কতাবশতই হাসপাতালে যান মাশরাফি। ফুসফুসের একটি পরীক্ষায় খারাপ কিছু পাওয়া যায়নি। তাঁকে হাসপাতালে ভর্তি হতে হবে না।

মূলত টেস্ট দলের বাইরে থাকা মাশরাফি চট্টগ্রামের লাল বলের অনুশীলন করবেন না।সেখানে অনুষ্ঠিত তিন দিনের অনুশীলন ম্যাচটিও খেলবেন না তিনি। ঢাকায় একাই অনুশীলন চালিয়ে যাবেন মাশরাফি।