জোয়ান ম্যারিনার নামে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক সিনিয়র কর্মকর্তা আলজাজিরাকে বলেন, ৩০ হাজারেরও বেশি মুসলিম জাতিসংঘ নিয়ন্ত্রিত সাতটি ছিটমহলে বসবাস করে আসছে। কিন্তু এর বাইরে যারা বসবাস করে আসছেন তাদের অবস্থা নারকীয়।
তিনি বলেন, ছিটমহলের বাইরে নিজেদেরকে মুসলিম দাবি করা, নামাজ পড়া, মুসলিম পোশাক পরা অনেকটা অসম্ভব। মিলিশিয়াদের নির্যাতন থেকে বাঁচার জন্য অনেকেই খ্রিস্টধর্ম গ্রহণ করছেন।
রাজনৈতিক শূন্যতার সুযোগে খ্রিস্টান মিলিশিয়ারা সেখানকার মুসলিমদের উপর জাতিগত নিধন চালাচ্ছে। খবর: আলজাজিরা।
‘মুছে যাওয়া পরিচয়: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিগত নিধনের শিকার মুসলিমরা’ শিরোনামের প্রতিবেদনে যুক্তরাজ্যভিত্তিক এই মানবাধিকার সংগঠনটি জানায়, দেশটির পশ্চিমাঞ্চলের মুসলমানদের উপর শোষণ চলছে এবং তাদেরকে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে।
এরআগে, ২০১৩ সালের মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে অন্তত ছয় হাজার লোক নিহত হয়েছে।
এদিকে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে এই জাতিগত সহিংসতায় ৪৩৬টি মসজিদ সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেগুলো সংস্কারে হাত দেওয়ার সাহস করতে পারছে না মুসলিমরা।





