তিনটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল অবশেষে বাংলাদেশ সফরে আসছে । ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেটারদের মধ্যে চলমান বিতর্কের পর সমঝোতা করতে রাজি হয়েছে দুই পক্ষই। তাই নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দল আসছে বলে জানা গেছে।
আসন্ন এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ থেকে ৩১ আগস্ট ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ৪ থেকে ৮ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ক্রিকেটঅস্ট্রেলিয়া ও ক্রিকেটার অ্যাসোসিয়েশন বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে টান-টান উত্তেজনার কয়েক সপ্তাহ পর সমঝোতায় পৌঁছেছে। সে অনুযায়ী আগামী ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসছে তারা।
পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী টেস্ট সিরিজ শুরুর আগে ২২ থেকে ২৩ আগস্ট ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দুই দিনের একটি অনুশীলন ম্যাচ খেলবে সফরকারী অস্ট্রেলিয়া। এছাড়া দুই ম্যাচের মূল টেস্ট সিরিজ শুরু হবে ২৭ আগস্ট থেকে।





