ষোড়শ সংশোধনী যতবার বাতিল হবে তত বার সংসদে পাস করা হবে বলে অর্থমন্ত্রীর দেয়া বক্তব্যে অশুভ ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীতিনি বলেন, ‘

অর্থমন্ত্রী (আবুল মাল আব্দুল মুহিত) এর বক্তব্য আদালত অবমাননার শামিল। এমনকি ষোড়শ সংশোধনী বাতিলের মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সংসদ অকার্যকর।

আজ শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষনার পর সরকারের গদির নীচে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এই রায়ের পর বর্তমান ভোটারবিহীন সরকারের সকল কর্মকান্ড এখন সম্পূর্ণভাবে বেআইনী।

হজ ব্যবস্থায় সরকার ব্যর্থ দাবি করে তিনি বলেন, সরকারের ভ্রান্তনীতির কারণে হজ ব্যবস্থাপনায় চলছে চরম অব্যবস্থা। ধর্ম মন্ত্রণালয়ের অনিয়ম ও অব্যবস্থাপনায় একের পর এক বাতিল হচ্ছে নির্ধারিত হজ ফ্লাইট।

ধর্ম মন্ত্রণালয় ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা দায়িত্ব এড়িয়ে চলায় হজ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন অভিযোগ করে তিনি বলেন, বিমানমন্ত্রী প্রতিদিনই জাতিকে সবক দিচ্ছেন অথচ নিজের মন্ত্রণালয় যে বারবার ব্যর্থতার হ্যাট্রিক করেছে সেটি তিনি বেমালুম ভুলে যান।

বিএনপির সিনিয়র এই নেতা আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন-‘বিএনপি’র ‘টপ টু বটম’ নেতাদের পদত্যাগ করা উচিৎ’। ষোড়শ সংশোধনী বাতিলের কারণে ভোগ-দখলের স্বার্থে আঘাত আসায় মন্ত্রী-এমপি’রা এখন প্রলাপ বকছ