কিশোরগঞ্জের ভৈরবে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার শম্ভুপুর রেল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত ১০ জনকে ঢাকায় আনা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায় নি।
প্রতক্ষদর্শীদের তথ্যমতে, ময়মনসিংহ থেকে ট্রেনটি ভৈরব যাচ্ছিল। পথে শম্ভুপুর রেল গেইট এলাকায় ঢাকা-তাড়াইলগামী একটি যাত্রীবাহী বাস রেলক্রসিং পার হওয়ার সময় রেল লাইনে আটকা পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বাসটি উল্টে কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হয়েছেন।





