প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হূঁশিয়ারি দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,'আমি পরিস্কার ভাষায় বলছি, খালেদা জিয়া অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরে আসবেন।
খালেদা জিয়া এবং তার দল যদি একবার রাস্তায় নেমে আপনার (শেখ হাসিনা) পতন ত্বরান্বিত করা হবে। আলোচনার মাধ্যমে আপনি যে ছাড়টা পেতেন রাস্তায় নামলে কোন ছাড় পাবেন না। প্রতিহিংসা মূলক পরিস্থিতির মুখোমুখি হয়ে আমরা কিছুই করবো না এটা আপনার ভূল ধারণা।’
দুদু বলেন, আলোচনায় সমাধান না হলে রাজপথেই সহায়ক সরকারের সমাধান কবরে বিএনপি।
বৃহস্পতিবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন সহ-সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএনপি রাস্তায় নামলে সরকারকে কোন ছাড় দিবে না জানিয়ে তিনি বলেন, দেশের চলমান সংকট নিয়ে আমরা বার বার আলোচনার কথা বলছি সরকার উদ্যোগ নিলে ভাল, ব্যর্থ হলে কিভাবে আলোচনা করতে হয় বিএনপি ভাল করেই জানে। অতীতে এরশাদ সাহেব দেখেছেন।
তিনি বলেন,দুর্নীতি,স্বজনপ্রীতি,গুম,খুন ছাড়া কোন কিছুতেই তারা দক্ষতার পরিচয় দিতে পারেনি।এত বড় দুর্নীতিবাজ সরকার এর আগে ক্ষমতায় আসে নি।
তিনি বলেন,'আজকে দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। ছাগলের ছবি ফেসবুকে প্রকাশ করলে মন্ত্রীর বদনাম হয় এবং সাংবাদিকদের জেলে যেতে হয়। আজকে সরকারই তো ছাগলের মত আচরণ করছে। ৫৭ ধারা পুলিশ আবার মেকাপ করছে উপরের নির্দেশ ছাড়া মামলা যেন না নেয়া হয়। যে আইন আছে সেটা বাতিল করেন। সাংবাদিকরা কি এতোই বোধ জ্ঞানহীন যে কোনটা লিখতে হবে কোনটা লিখতে হবে না তা তারা জানে না। আইন করছেন বলে শুধু তারা নয় রাজনৈতিক নেতাদেরও আপনারা অপদস্থ করছেন।তাই অবিলম্বে এই ৫৭ ধারা বাতিল করুন।





