ময়মনসিংহের গফরগাঁও উপজেলা কৃষকদলের আহবায়ক ৭টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নাসীর উদ্দিন (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।
গফরগাঁও থানার এস আই সাইফুলের নেতৃত্বে এ এস আই হাছিবুলসহ একদল পুলিশ ঢাকা তেজগাঁও রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে আজ বৃহস্পতিবার ভোর পোনে ৪টার দিকে তাকে গ্রেফতার করে। কৃষকদল নেতা নাসীর গফরগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ড শিলাশী গ্রামের বাসীন্ধা মরহুম গিয়াস উদ্দিনের ছেলে।
গফরগাঁও থানার ওসি একে এম মাহবুব আলম জানান, বিস্ফোরক, রেললাইনে অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের উপর হামলাসহ বিভিন্ন অপরাধে দায়েরকৃত ৭টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নাসীর উদ্দিনকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে বৃহস্পতিবার সকাল ১০টায় ময়মনসিংহের জেলা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।





