বিষয়টা এমনও হতে পারে, আপনাকে দিয়ে আপনার ফেলানো ময়লা তোলা হবে।সুতরাং অভ্যাস ত্যাগ করা এখনই শুরু করা উচিৎ।

আমরা কী পারি না এ অভ্যাস ত্যাগ করতে?

আমাদের এ ব্যাপারে একটু কঠোর হতে হচ্ছে। এতে আপনি আশ্চর্য হলেও আমরা অনুরোধ করব আপনি সহযোগিতা করুণ।
কেন এ উদ্যোগ?
সারা দেশের মানুষ তথা সারা পৃথিবী মানুষ এ এয়ারপোর্টকে ব্যবহার করে আসেন এবং যান। যাবার ও আসার পথে এ ময়লা পরিবেশ দেখে আমাদের সমন্ধে বিরুপ মন্তব্য করে থাকেন। এটা আমাদের তথা দেশের মান সম্মানেরর সাথে জড়িত। আমরা কতো সৌন্দর্য প্রিয়, তা প্রতিয়মান হয়!

আমরা জানি, পরিষ্কার পরিছন্নতা ঈমানের অঙ্গ। এটা সকল ধমর্ই বলে থাকে। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের প্রাধান্য দেয়া উচিৎ।

প্রাধান্য তো দিব। কিন্তু অভ্যাস নেই আমাদের এ কাজ করার। অভ্যাস মানুষের দাশ। এ দাশকে পরিবর্তন করি আজ থেকে। চলুন শুরু করা যাক।

ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু হল আজ, কাল শুরু হোক সারাদেশে।
এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় ডাস্টবিন দেয়া আছে। ডাস্টবিনে ময়লা ফেলুন।