জিন-ভূত তাড়ানোর নামে কৌশলে তরুণীদের সঙ্গে পর্নো ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে আহসান হাবিব পিয়ার নামে এক ‘ভণ্ডপীর’কে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এর সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।
০১ আগষ্ট (মঙ্গলবার) বিকেল ৫ টায় রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পর্নো উৎপাদন ও সংরক্ষন করার কাজে ব্যবহৃত কম্পিউটার, মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
অভিযুক্ত আহসাব হাবিব পিয়ার দাওরায়ে হাদিসে পড়াশুনা করেছেন। তিনি নিজে এএইচপি নামে একটি ভুয়া টিভি চ্যানেল খুলে নিজেকে সাংবাদিক পরিচয় দিত। নিজের ইউটিউব চ্যানেলে সে ধর্মের কথা বলে জনপ্রিয়তা অর্জন করে। মধ্যপ্রাচ্যে তার অধিক জনপ্রিয়তা রয়েছে। সোশাল মিডিয়াতেও সে ধর্মের কথা বলে অনেক ফলোয়ার তৈরী করে। সে নিজেকে পীর দাবি করে জ্বীন তাড়ানোর কথা বলে মেয়েদের নির্যাতন করত। শুধু তাই নয় বিভিন্ন সময়ে মেয়েদের সাথে ইমো এবং তার নিজ ফেসবুক অ্যাকাউন্ট দ্বারা যৌন উত্তেজক কথোপকথন করে ও এদের অনেককে নিজ বাসায় এনে ইমোশনাল ব্ল্যাকমেইল করে যৌন সম্পর্ক স্থাপন করত।
সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ এর অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ নাজমুল ইসলাম বলেন, পীর দাবি করা ভণ্ড হুজুর মেয়েদের সঙ্গে যৌনকর্ম করার সময় ভিডিও করে তা কম্পিউটারে সংরক্ষণ করত। পরে সুযোগ মতো ভিডিওর কথা বলে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা আদায় করত।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে খিলগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ও পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।





