সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার অপপ্রয়োগ বন্ধে তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ করা উচিত।
আজ বুধবার (২ আগস্ট) রাজধানীর আগারগাঁও পরিসংখ্যান ভবনের সামনে মেট্রোরেল প্রকল্পের কাজের উদ্বোধনকালে একথা বলেন তিনি।
তিনি বলেন, খুলনায় সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা ও গ্রেপ্তার তথ্যপ্রযুক্তি আইনের এ ধারার অপপ্রয়োগ। এই অপপ্রোয়গ বন্ধ করা জরুরি। ৫৭ ধারার অপপ্রয়োগ বন্ধে তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ করা উচিত।
তিনি আরও বলেন, ‘তুচ্ছ-তাচ্ছিল্য কিছু ঘটল আর সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করা হলো, এটি ৫৭ ধারার অপপ্রয়োগ। ’





