চাঁদপুরের হাজীগঞ্জে নবম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে (১আগষ্ট) মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ধর্ষিতার পিতা আলী আজ্জম বাদী হয়ে মামলাটি (নং- ০১) দায়ের করেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে ধর্ষক মো. নাসিরকে (৩৫) । সে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের স্থানীয় খিলাপাড়া গ্রামের মজুমদার বাড়ির মৃত সোলতান মজুমদারের ছেলে।
জানা যায়, মামলার বাদীর ছোট মেয়ে পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। বিদ্যালয়ে যাওয়া-আসার সময় নাসির সবসময় ছাত্রীকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্যসহ কুপ্রস্তাব দিতো। ছাত্রীটি কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর গত ২৯ জুলাই শনিবার রাত ৮টায় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে টয়লেটে যায়। এ সময় উৎপেতে থাকা নাসির টয়লেটে প্রবেশ করে ছাত্রীর মুখ চাপা দিয়ে জোর-পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাং জাবেদুল ইসলাম জানান, ভিকটিমকে মেডিকেল রির্পোটের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামী নাসির পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে এবং মামলার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।





