তা না হলে আমাদের সম্মানিত অন্তঃসত্ত্বা মহিলা ভোটাররা ভোটের দিন ঐ রাস্তা দিয়ে ভ্যানে উঠে ভোট দিতে গেলে সেদিন ভোটকেন্দ্রে না যেয়ে যেতে হবে হাসপাতালে আগাম ডেলিভারির জন্য।মাননীয় প্রধান মন্ত্রী,
ফেসবুকের পাতা খুললেই দেখতে পাই সাতক্ষীরার অভিভাবকখ্যত এম,পি ও চেয়ারম্যানদের মাথায় মাটির ঝুড়ি নিয়ে ফটোসেশনের নানা চিত্র। সাথে সাথে আমাদের মিডিয়াতে সেসব নিউজ নিয়ে শেয়ার ও পোষ্টের মাতামাতি।
শুনতে পাই, অমুক নেতাতো আপানার সাথে সরসরি কথা বলে, আপনার সাথে বিশাল যোগাযোগ! কিন্তু আমার সাতক্ষীরার ঐসব নেতারা কি আপনার সাথে নিজেদের উন্নয়নের কথা বলে? না কি, দেশের উন্নয়নের কথা বলে মাননীয় প্রধান মন্ত্রী?
আবার দেখতে পাই, দেশের উন্নয়ন প্রচার করতে, দারুন দারুন ডিজাইনের পোস্টার, ব্যানারে মোড়ানো আমার সাতক্ষীরা। "অমুকের দুই নয়ন সাতক্ষীরা বাসীর উন্নয়ন" !
হায়রে কপাল! আমার দেশ তথা সাতক্ষীরার অবিভাবকদের কি একটুও লজ্জা করবে না ঐ রাস্তা দিয়ে হেটে যেয়ে সামনের দিনে ভোট চাইতে!





