ধুমপানমুক্ত পৃথিবী গড়ি, শুরুতে আগুন শেষে ছাই এই শ্লোগাণে এন্টি স্মোকিং অর্গানাইজেশন (এএসও) গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ধূমপান বিরোধী গণস্বাক্ষর কার্যক্রম পরিচালিত হয়েছে।
শুক্রবার বিকেলে গাইবান্ধা জেলা শহরের পৌরপার্কের পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন এন্টি স্মোকিং অর্গানাইজেশন (এএসও) জাতীয় পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম সাজিদ হাসান শান্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এন্টি স্মোকিং অর্গানাইজেশন (এএসও) গাইবান্ধা জেলা শাখার আহবায়ক মোঃ মেহেদী হাসান। বক্তব্য রাখেন এন্টি স্মোকিং অর্গানাইজেশন (এএসও) জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আল মেহেদী হাসান, গাইবান্ধা জেলা শাখার আহবায়ক যুগ্ন-আহবায়ক শ্রাবণী রহমান, এস এম নাহিদ হাসান, সদস্য শাহীদ হাসান, সেঁজুতি হাসান, ইশরাত জাহান, হাবিবা আক্তার হিমা, ইসমে আজম প্রসন্ন প্রমূখ।
গণস্বাক্ষর কার্যক্রমে গাইবান্ধার বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ২০০ জন মানুষ ধূমপান না করার জন্য স্বাক্ষর ও মন্তব্য প্রদান করেন।





