গুটা টুর্নামেন্ট দাপটের সাথে খেলেও ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে ভারতের নারী ক্রিকেট দল।এই হার ভারতের কাছে হতাশার।তবে হারের পরেও দেশবাসীরা শ্রদ্ধার আসনে বসিয়েছেন স্মৃতি-মিতালিদের।
কারণ বিদেশের মাটিতে এমন লড়াই করে হারাও তো কম গর্বের নয়। ভারতীয় সমর্থকরা যাই করুন না কেন, ঝুলন গোস্বামীর বাড়িতে কিন্তু এই হার ভালই প্রভাব ফেলেছে।
একটি সর্বভারতীয় অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ফাইনালের এই হার কিছুতেই মানতে পারেননি ঝুলনের পরিবার। তাই ফাইনালের পর থেকে এখনও পর্যন্ত মেয়ের সঙ্গে কথাই বলেননি তাঁরা। পরিবারের এই গুরুগম্ভীর পরিস্থিতির কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন ঝুলনের বোন ঝুম্পা।
ঝুম্পার কথায়, ‘‘ম্যাচের পরে আমরা কেউই কথা বলতে পারিনি। ম্যাচের এমন পরিণতির পর আমরা রীতিমতো হতাশ ছিলাম। বাবা-মা দু’জনেই চুপ ছিলেন। আমিও এখনও ফোন করিনি দিদিকে।’





