বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাড়ায় খুশির বাতাস বইছে।কারণ বিসিবির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বুধবার নিষ্পত্তি করে দিয়েছে সুপ্রীম কোর্ট।প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ বুধবার (২৬ জুলাই) এ রায় দেন।

এই প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ‘দেশের ক্রিকেটের জন্য এটা খুবই ভালো রায়। আমরা রায়ের পূর্ণাঙ্গ কপির জন্য অপেক্ষা করছি। পূর্ণাঙ্গ রায় হাতে পেলে আমরা বিশেষ সাধারণ সভা ডেকে গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচনের প্রস্তুতি নেব।’

সুপ্রীম কোর্টের রায়ের ফলে বিসিবির ক্ষমতায় জাতীয় ক্রীড়া পরিষদ আর হস্তক্ষেপ করতে পারবে না। এর ফলে, এখন থেকে বিসিবির গঠনতন্ত্র জাতীয় ক্রীড়া পরিষদ নয় বরং বিসিবিই সংশোধন করতে পারবে।