নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলার আপিলের শুনানি শেষ। আগামী ১৩ আগস্ট রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

বিচারিক আদালতের ডেথ রেফারেন্স (মৃত্যু নিশ্চিত করণ) ও আসামীদের করা আপিলের শুনানি করে ভবানী প্রসাদ সিংহ ও মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

বিচারিক আদালতের রায় ঘোষণার দীর্ঘ এক মাস পর আপিলের শুনানি শেষ করা হলো। এ মামলায় নারায়নগঞ্জের সাবেক কাউন্সিলর নূর হোসেন ও সাবেক তিন র্যা ব কর্মকর্তাসহ ২৬ আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত; এ মামলার ৩৫ আসামির মধ্যে বাকি নয়জনকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড।