মের সম্পর্ক হোক কিংবা দাম্পত্য সম্পর্ক, প্রশংসা শুনতে নারী ও পুরুষ উভয়ই ভালোবাসেন। যেমন ধরুন, নারীরা তাদের নিজের সঙ্গীর কাছ থেকে প্রশংসা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকেন।
আর যখনই প্রশংসা পান তখন যেন খুশির শেষ থাকেনা। কিন্তু অনেক নারীরাই এই ভুলটি করে থাকেন, তা হল সঙ্গীর প্রশংশা খুব সহজে করেন না। শুধু নিজের প্রশংসা শুনলেই তো আর হবে না, মাঝে মাঝে সঙ্গীকেও তার কোন কিছুর জন্য প্রশংসা করুন। দেখুন সে কতো খুশি হয়। আর পুরুষেরা তাদের সম্পর্কে যে প্রশংসাগুলো শুনতে ভালোবাসেন তা হল……
“আই লাভ হাউ স্ট্রং ইউ আর”
এই ছোট্ট একটি কথা বলে আপনার সঙ্গীকে মুহূর্তেই খুশি করে দিতে পারেন। শক্তিশালী কর্মঠ পুরুষ সব নারীদেরই সপ্ন থাকে। তাই যদি আপনার সঙ্গী সত্যি এমনটা হয়ে থাকে এই কথাটি বলে তার প্রশংসা করুন।
“আই এম প্রাউড অফ ইউ”
সঙ্গীকে নিয়ে গর্ববোধ করতে সবাই চায়। পুরুষ সঙ্গীটি যদি হয়ে থাকে খুব কর্মঠ, সে যদি হয়ে থাকে কোন ব্যক্তিত্ববান পুরুষ যার জীবনে সে অনেক ভাল জিনিস অর্জন করেছেন, কিংবা হতে পারে প্রতিষ্ঠিত ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কোন বড় ব্যবসায়ী, তাহলে তাকে নিয়ে অবশ্যই তার সামনে গর্ববোধ করুন।
‘তুমি আমার খুশি হওয়ার অন্য কারণ’
এই কথাটি একবার সঙ্গীকে বলেই দেখুন না সে কতটা খুশি হয়। আপনার সম্পর্ক প্রেমের কিংবা দাম্পত্যের হোক না কেন সঙ্গী নিশ্চয়ই আপনাকে খুশি রাখতে অনেক কিছু করেন, আপনি যে হাসিখুশি থাকেন সবসময় তা খেয়াল করেন তাহলে তার এতো কিছুর জন্য তাকে অবশ্যই প্রশংসা করুন।





