টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর নিম্নাঞ্চল কয়েক ফুট পানিতে ডুবে গেছে। এত জনদুর্ভোগ দেখা দিয়েছে চরমে। আর রাজধানী ঢাকার চেয়ে বন্দরনগরী চট্টগ্রামের আরো ভয়ংকর।

সবচেয়ে করুন পরিস্থিতি নগরীর আগ্রাবাদ এলাকার। সেখানের অনেকেই এখন বাহিরে যাতায়াতের ক্ষেত্রে ব্যবহার করছেন নৌকা।

নগরের আগ্রাবাদে জলাবদ্ধতা স্থায়ী রূপ নেওয়ায় একটি সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা যাতায়াতের জন্য নৌকা কিনেছে। সেই নৌকা এখন ওই দপ্তরে যাতায়াতের অন্যতম নিরাপদ বাহন হয়ে উঠেছে। আগ্রাবাদ আবাসিক এলাকার আরও কয়েকটি বাড়ির লোকজন যাতায়াত সমস্যা কাটাতে কমপক্ষে চারটি নৌকা কিনেছেন বলে জানা গেছে।

শীত ও বসন্ত ছাড়া প্রায় পুরো বছরই জোয়ারের পানিতে আগ্রাবাদ এলাকা সয়লাব। সম্প্রতি বৃষ্টির কারণে এ জলাবদ্ধতা আরও বেড়েছে।

ইতোমধ্যে বেশ কয়েকজন নৌকা কিনেছেন আরো অনেকেই সামনের দিনে কিনবেন বলে জানা গেছে। কেউ কেউ আবার অভিযোগ করেছেন, তাদের নিচতলার কয়েকফুট পানির নিচে আবার অনেকের গ্যারেজের গাড়ি পুরোটাই পানিতে ডুবন্ত অবস্থায়। এ অবস্থায় যাতায়াতের জন্য তারা নৌকাকেই একমাত্র নিরাপদ বাহন হিসেবে ভাবছেন।