বাংলাদেশে অতি পরিচিত ও পুষ্টিকর সবজি পটল। পটলের রয়েছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা। এই পটলের অগণিত স্বাস্থ্য উপকারিতার কথা হয়তো অনেকেই জানেন না।

তাজা পটল হজমশক্তি বাড়ায়। কাশি, জ্বর, রক্তদুষ্টি ভাল করে । হার্টের শক্তি বৃদ্ধি, পিত্তজ্বর, কৃমি সাড়ায় এবং শরীর ঠান্ডা রাখে। এছাড়াও পটলের আরও ঔষধি গুণাগুণ জেনে নেয়া যাক-

পটলের ঔষধি গুনাগুণ :

১. পটল ও ধনেপাতা থেঁতলে পানিতে ভিজিয়ে রাখুন। এই মিশ্রণটিকে ৩ ভাগ করে এর সাথে মধু মিশিয়ে ৩ বাড়ে পান করুন। এতে হজমের সমস্যা দূর হবে।

২. পটলের রস মাথায় লাগালে মাথা ব্যথা কমে।

৩. পটলের পাতার রস দ্রুত ক্ষত নিরাময়ে সাহায্য করে এবং টাকের সমস্যা সমাধানেও কাজে লাগে।

৪. পটলের তরকারী খেলে ত্বকের সমস্যা দূর হয়।

৫. পটলে ফাইবার থাকে যা খাদ্য হজমে সাহায্য করে। এছাড়াও লিভারের সঙ্গে সম্পর্কিত সমস্যা সমাধানেও সাহায্য করে।

৬. পটলের বিচি এমন একটি স্বাস্থ্যকর বিচি যা কোষ্ঠকাঠিন্য নিরাময়ে এবং মল নির্গমনে সাহায্য করে।

৭. পটলে ভিটামিন এ ও সি থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে ত্বকের জন্য উপকারী। ফ্রি র‍্যাডিকেলের বিস্তার রোধ করে বয়সের ছাপ প্রতিরোধে সাহায্য করে পটল।
নেপালে অসুস্থদের পটলের স্যুপ খাওয়ানো হয়। আমাদের দেশে পটল ভাজি, পটলের দোলমা, মাছ বা মাংসের সাথে বা অন্য সবজির সাথে রান্না করা হয়। দক্ষিণ এশিয়া ও ওয়েস্ট ইন্ডিজে আলুর সাথে রান্না করা হয়। ইন্দোনেশিয়ায় পটল বৈচিত্রময় রান্নায় ব্যবহার করা হয় যেমন- স্টার ফ্রাই, নারিকেল দুধে অথবা ভাপে সিদ্ধ করে রান্না করা হয়। এটি এশিয়া ও অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। সাধারণত গ্রীষ্মের সময় পাওয়া যায় এই সবজিটি।