লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিন্ধান্ত নেয় ইংল্যান্ড। দুই দলই সেমিফাইনালের উইনিং কম্বিনেশন নিয়েই মাঠ নেমেছে।
এর আগে মেয়েদের বিশ্বকাপের দশ আসরে ছয়বার ফাইনাল খেলেছে ইংল্যান্ডের মেয়েরা। তার মধ্যে শিরোপা জিতেছে তিনবার। অন্যদিকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলছে ভারত। এর আগে একবার ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি তাদের।
ব্যাটিংয়ের শুরুতে ঠান্ডা মাথায় ব্যাট করতে থাকে ইংল্যান্ড মহিলা দল। কিন্তু পরে ভারতের ভালো বলিংয়ের কারণে ৩ উইকেট হারিয়ে চাপে পরেছে ইংল্যান্ড ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের স্কোর: ৩০.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৩৮ রান।





