মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছেন ৩৭ হাজার ৭২৬ জন। গতবারের চেয়ে কমেছে জিপিএ-৫। এবারে ১০ বোর্ডের গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ।

মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮১৫ জন, কারিগরিতে শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৬৬৯ জন, রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৩৯ জন, সিলেটে বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৭০০ জন, বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৮১৫ জন এবং দিনাজপুরে বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৮৭ জন।

আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেখানে তিনি ফলাফলের সংক্ষিপ্ত কিছু তথ্য তুলে ধরেন।

এ বছরের এইচএসসি পরীক্ষায় সারাদেশের ৮ হাজার ৮৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৬ লাখ ৩৫ হাজার ৬৯৭ জন ছাত্র এবং ৫ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন ছাত্রী বলে শিক্ষামন্ত্রণালয় সূত্রে জানা গেছে।