টাঙ্গাইলের মধুপুরে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার বড়বাইদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকেরা হলো- ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর উপজেলার সেন্দ্র গ্রামের মীর আবু সামার ছেলে বাহাদুর আলম (৩০), আব্দুল মান্নানের ছেলে কাউছার (২৮), আলী মিয়ার ছেলে মো. আকাশ (২০)।
পুলিশ এবং এলাকাবাসী জানায়, জলছত্র বাজারে মেসার্স মদিনা ট্রেডার্সে থেকে ছিনতাইকারীরা ম্যানেজার বুলবুল আহমেদ হীরাকে ভয়ভীতি দেখিয়ে দোকানের ক্যাশ থেকে টাকা ছিনতাই করে বাসে উঠে পালানোর চেষ্টা করে। এ সময় দোকানের ম্যানেজার জলছত্র বাজারে দায়িত্বরত পুলিশকে জানালে পুলিশ মোটর সাইকেলযোগে ধাওয়া করে কয়েক কিলোমিটার দূরে বড়বাইদ এলাকায় গাড়িটি গতিরোধ করে ছিনতাইকারীদের আটক করে এবং ছিনতাইকৃত টাকা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মধুপুর থানায় ওসি শফিকুর ইসলাম বলেন, এ ব্যাপারে মধুপুর থানায় একটি ছিনতাই মামলা হয়েছে।





