লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা খেয়ে বাড়ির উঠানে ঢুকে পড়ার পর এক শিশু ও ট্রাকের চালক নিহত হয়েছেন।
উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ঘুন্টিঘর বাজার সংলগ্ন পূর্ব বিছনদই গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে বুড়িমারী-লালমনিরহাট মহা সড়কের হাতীবান্ধা উপজেলার ঘুন্টিঘর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার পুর্ব বিছনদই গ্রামের হাসান আলীর ছেলে।
হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতর কথা নিশ্চিত করেন ।
হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম সময়ের কণ্ঠস্বরকে জানান,লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঘুন্টিঘর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে গেলে ট্রাক ড্রাইভার লোকমান আলী (৪৫) ও শিশু পারভেজ (৬) নামে দুই জন নিহত হয়েছে।
এ সময় আহত হয়েছেন হাসান আলীর স্ত্রী পারভিন বেগম (৩০)। তাকে আহত অবস্থায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক গুরুতর আহত পারভিন বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এলাকাবাসী জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আস একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে যায়। এসময় রাস্তার পাশে বসে থাকা মা পারভীন বেগম(৩০) ও ছেলে পারভেজ (৬) কে ট্রাকটি চাপা দিয়ে পুকুরে পরে যায়। এ সময় ঘটনা স্থালে ট্রাক ড্রাইভার নিহত হয়। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি রেজাউল সময়ের কণ্ঠস্বরকে বলেন, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক সংলগ্ন বাড়ির উঠানে বসে ছিলেন শিশু পারভেজ ও তার মা। এসময়, লালমনিরহাট থেকে বুড়িমারীগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উঠানে ঢুকে পড়লে শিশু পারভেজ ও ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হন।”





