জঙ্গি আস্তানা সন্দেহে মেহেরপুরের গাংনী উপজেলার বামনদী বাজার এলাকায় ঘিরে রেখা বাড়ি থেকে চার জনকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিক আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

এর আগে আজ ২২ জুলাই বেলা সাড়ে ১০টার দিক বাড়িটি ঘিরে রাখে পুলিশ।

মেহেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ির মালিকের নাম মেশকাত। বাড়িটি ভাড়া দিয়ে তিনি পরিবার নিয়ে অন্য জায়গায় থাকেন। এই বাড়ির দোতলায় যারা ভাড়া থাকে তাদেরই ‘জঙ্গি’ হিসেবে সন্দেহ করা হচ্ছে। নিচতলায় অবস্থান করা দুটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।