তার পরিচয়টা আপনি এভাবে পেয়েছেন। তিনিই হলেন অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলা প্রথম মুসলিম ক্রিকেটার। বর্তমান অসি ক্রিকেট যাকে নিয়ে স্বপ্ন দেখছে। সেই উসমান খোয়াজার কিন্তু আলাদা একটা পরিচয় আছে। খোয়াজা হলেন বিশ্বের অন্যতম শিক্ষিত ক্রিকেটার।

পাকিস্তানের ইসলামাবাদে জন্ম নেওয়া খোয়াজা পরিবারের সঙ্গে বড় হন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলশে। পড়াশোনায় ছোটবেলা থেকেই বেশ ভাল খোয়াজা উইনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলেশে।

ওখানে খোয়াজা পড়াশোনা করেন অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচালার ডিগ্রি পান।

তারপর অ্যাভিয়েশনের ওপর আরও একটা কোর্স করে পেয়ে যান বেসিক পাইলট লাইসেন্স। তখনও কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাননি খোয়াজা।

একদিকে আকাশে উড়ছেন, অন্যদিকে চুটিয়ে ক্রিকেট খেলছেন।

খোয়াজা বারবার বলেন, আকাশে উড়তে তার খুব ভাললাগে। অস্ট্রেলিয়ার হয়ে ১৫টি টেস্ট ও ১২টি ওয়ানডে খেলেছেন। টেস্টে তাঁর ৪টি শতরানও আছে।