রাজধানীতে মারিয়া (২০) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এলিফেন্ট রোডের ৯/এ কনকর্ড টাওয়ার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মারিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। পরিবারের সঙ্গে ২৫৪, ৯/এ এলিফ্যান্ট রোডের ‘কনকর্ড টাওয়ার’ নামে একটি ভবনের নবম তলায় থাকতেন তিনি।
মারিয়ার বড় বোন মরিয়া জানান, তাঁরা ১৯ তলা বাসার নবম তলায় ভাড়া থাকেন। সকাল ৬টার দিকে মারিয়ার কক্ষে গিয়ে দেখা যায়, সে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। এর পর সঙ্গে সঙ্গে তাঁকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে মারিয়া ফাঁস দিয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি বড় বোন মরিয়া।
নিউমাকের্ট থানার ওসি মো. আতিকুর রহমান জানান, মারিয়ার বোন জামাই সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান র্যাব হেডকোয়ার্টারে কর্মরত রয়েছেন। তার বোনও সহকারী পুলিশ সুপার। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মারিয়া আত্মহত্যা করতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মারিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





