সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বেতাঙ্গি ও লোনাবিল গ্রামের নিম্ন আয়ের ৫৫টি পরিবারের মাঝে বিনামূল্যে আর্সেনিক ও লবণাক্ততা দূরীকরণ ফিল্টার বিতরণ করা হয়।
বুধবার সকালে পিএসিপির বাস্তবায়নে নিজস্ব কার্যালয়ে বিএনএফের সহায়তায় এসব ফিল্টার বিতরণ করা হয়।
ফিল্টার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশেষ পিপি ও শ্যামনগর ইউপি চেয়ারম্যান এ্যাড.জহুরুল হায়দার বাবু।
প্রগতির সমন্বয়কারী রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য শক্তি শেখর চক্রবর্তী।
এসময় বক্তব্য রাখেন পিএসিপি কর্মকর্তা শাহজাহান সিরাজ, ফিল্টার গ্রহণকারী দিপিকা রানী, শেফালী রানী প্রমুখ।





