জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি বিকৃতের ঘটনায় দায়েরকৃত মামলায় বরিশালে আগৈলঝাড়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক সালমানকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।
আজ বুধবার বেলা ১১ টায় বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: আলী হোসাইন এ নির্দেশ দেন। তারিক সালমান বর্তমানে বরগুনা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তার পদে রয়েছেন।
এর আগে গত ৭ জুন তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলে বিচারক মো: আলী হোসাইন মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেন।
এরই প্রেক্ষিতে বুধবার তিনি হাজিরা দিয়ে সন্তোষজনক উত্তর দিতে না পারলে তাকে জেল হাজাতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মামলার বাদী সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু।





