স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বুধবার ভিয়েতনাম যাচ্ছেন। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির আমন্ত্রণে সাড়া দিতেই স্পিকারের এই ভিয়েতনাম সফর।

জানা গেছে, সফরকালে স্পিকার ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট গুয়েন থি কিম গ্যান, ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন জুয়ান ফুক, ভিয়েতনামের স্টেট প্রেসিডেন্ট ট্র্যান দাই কোয়াং এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেলের সাথে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।

স্পিকারের শিরীন শারমিন চৌধুরীর সফরসঙ্গী হিসেবে থাকবেন, সংসদ সদস্য ইমরান আহমদ, পংকজ নাথ, এ এম নাইমুর রহমান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার।