জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ সফল করার লক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসুচী তুলে ধরেন নগরকান্দা উপজেলা মৎস্য কর্মকর্তা শিলা রায়।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কে এম হাসানুজ্জামান, নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সহ-সভাপতি নিমাই সরকার, সাপ্তাহিক খোলাচোঁখ পত্রিকার সম্পাদক মাহাবুব আহাদ, দৈনিক যুগান্তরের নগরকান্দা প্রতিনিধি মিজান বাবু, দৈনিক আজকের প্রত্যাশার নগরকান্দা প্রতিনিধি বেলায়েত হোসেন লিটন,দৈনিক নবরাজের নগরকান্দা প্রতিনিধি শামিম হোসেন প্রমুখ।





